রবি কথাবার্তা
রবি কথাবার্তার সৃজনশীল ভুবনে স্বাগতম| মানুষের ভেতরে যে সুকুমার শিল্পচিন্তা নিভৃতে বিরাজমান তার প্রকাশ ঘটে শব্দে-ছন্দে-কাব্যগন্ধী পংক্তিমালায়। কবিতা আর গানের ভেতর দিয়ে মানুষের মনের বিচিত্র সৃজনশীল ভাবনা বাণীবদ্ধ হয়। রবি কথাবার্তা তাই আমাদের ভেতরের সৃজনশীলতাকে জাগিয়ে তুলতে চায়। বাঙালির বুকের ভেতরে যে সুর, চোখে যে নতুন কিছু করার দুরন্ত স্বপ্নের বসবাস তাকেই রবি সবার সামনে প্রকাশ করে দেখাতে চায় বাঙালির সৃজনশীলতা পৃথিবীর কোন জাতির থেকেই কম নয়। হাজার নদীর কলতানে মুখর, পাখ-পাখালির মনমাতানো সুর আর নীল আকাশের অসীম হাতছানি আমাদের প্রকাশের প্রেরণা যোগায়। আমাদের নতুন প্রজন্মকে রবি এ কথাই জানাতে চায় যে মন চাইলেই সব কিছু পারা যায়। অনুশীলন আর জানার আগ্রহ থাকলে কবি হওয়া যায়। আপন প্রাণের গোপনে লুকিয়ে থাকা সুর জাগিয়ে তুলতে পারলেই গান গাওয়া যায়। রবি তরুণদের সৃজনশীল হতে উদ্বুদ্ধ করতে চায়। আর এভাবেই সৃজনশীল তরুণ প্রজন্মের সুন্দর ভাবনার সমন্বয়ে গড়ে উঠবে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ। আর এজন্যই মানুষকে কবি আর শিল্পী হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা জাগাতে রবির এত আয়োজন।
নতুন কিছু লিখতে চাইলে, নতুন কোন মৌলিক গান মনে জাগলেই যে কোন রবি নম্বর থেকে ডায়াল করুন ৮০৪০ নম্বরে| তারপর আপনার কবিতা কিংবা গান রেকর্ড করুন। একদিন দেখবেন আপনি আর অচেনা কেউ নন, বাংলাদেশের তরুণ প্রজন্মের অহঙ্কার কোন কবি, সুরকার কিংবা সঙ্গীত রচয়িতা হিসেবে আপনি প্রতিষ্ঠিত বাংলাদেশে। রবি কথাবার্তা আর কিছু নয়, বাংলাদেশের তরুণ প্রজন্মের সৃজনশীল বিকাশেরই নাম।
ড. আফসার আহমদ
অধ্যাপক
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ও
ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক উপদেষ্টা,
রবি আজিয়াটা বাংলাদেশ
আলী মুর্তাজা
মুহাম্মাদ জিয়াউল হক সোহেল
মোঃ আবুল বাশার
কবিতার নাম : তুলশী পাতায় ধোয়া